• ঢাকা
  • রবিবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০০ পিএম;
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ 
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ 

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার ১ নং লামাকাজী ইউনিয়নের সোনাপুর চ্যারিটি গ্রুপ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। .

 .

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে লামাকাজী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণিতে পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক শিক্ষা উপকরণ গুলো বিতরণ করা হয়। .

 .

মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া আরো গতিশীল ও মেধার মান উন্নয়নে সহযোগিতায় যুক্তরাজ্য প্রবাসী লামাকাজী ইউনিয়নের সোনাপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক, সোনাপুর চ্যারিটি গ্রুপের এডমিন আলহাজ্ব আজিজুর রহমানের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।.

 .

চ্যারিটি গ্রুপের স্বেচ্ছাসেবক এখলাছুর রহমান এর সভাপতিত্বে ও কবি লাহিন নাহিয়ানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, চ্যারিটি সদস্য তারেকুল ইসলাম।.

 .

এসময় উপস্থিত ছিলেন, চ্যারিটির সদস্য মানিক মিয়া, ইমরান আহমদ, মাসুম আহমদ সহ শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।.

.

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ